ব্রেকিং নিউজ
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা তরুণদের হাতে খেলাধুলার সরঞ্জাম, পরিবেশের জন্য গাছ—ফুলবাড়িয়ায় শমশের আলীর ব্যতিক্রমী উদ্যোগ
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৮/৯/২০২৬, ৯:১৩:৩৫ PM

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।সোমবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।সোমবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সুনামগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি, আসন্ন শারদীয় দুর্গাপূজা এবং সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রীতির জেলা হিসেবে সুনামগঞ্জে প্রতিটি ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা অনন্য দৃষ্টান্ত।তিনি বলেন, এই সম্প্রীতির ধারা সমুন্নত রাখতে ঐক্যের কোনো বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে সুনামগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।