ব্রেকিং নিউজ
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে মতবিনিময় সভা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক বালাতৈড় কলেজে শিক্ষক নিয়োগে স্বাক্ষর জালিয়াতি, বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের নির্দেশ তানোরের জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মন্ডলের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান” ঈশ্বরদীতে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৫/১০/২০২৬, ১০:৫৮:৫৪ AM

সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে মতবিনিময় সভা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মণি কাঞ্চন দাস ও পৌর শাখার সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাসের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী।

সভায় আরও বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যোগেশ্বর দাস ও সুখেন্দু সেন হারু, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক।এ ছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি চঞ্চল কুমার লৌহ, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক, মহিলা বিষয়ক সম্পাদিকা রুপালী সোম পম্পাসহ বিভিন্ন উপজেলা ও পূজা মণ্ডপের নেতৃবৃন্দ বক্তব্য দেন।বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। এ জেলার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন রয়েছে, তা নিয়ে আমরা গর্ব করতে পারি। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার সব ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপ এমন একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলা হবে, যেখানে মায়েরা সন্তানদের নিয়ে নিশ্চিন্তে আসতে পারবেন। এ লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং সিসি ক্যামেরা স্থাপন করা হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।

আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।চলতি বছর সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ৪৪৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এদিকে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গা ঘোটকে (ঘোড়ায়) চড়ে মর্ত্যে আগমন করবেন এবং নৌকায় চড়ে কৈলাসে গমন করবেন।