সুনামগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা। জেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সুনামগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা। জেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরডিএসএ), মল্লিকপুর, সুনামগঞ্জের ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১০টায় মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়ে সকাল সাড়ে ১১টায় শেষ হয়।আরডিএসএর সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে পরীক্ষায় প্রধান অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার।বিশেষ অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ আহম্মদ শাহলান এবং মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ শারমিন জাহান মনিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন আরডিএসএর উপদেষ্টা ও সাবেক পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর, সংস্থার নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল হক এবং দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ফরহাদ খাঁ।পরীক্ষার সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন সংস্থার স্বেচ্ছাসেবক ও পরীক্ষক রায়হান উদ্দীন, সানজিদা সরকার, তাহনিকা তাহারাত নুজহা, অমি সরকার, সুমাইয়া সরকার রিয়া, আফিয়া জাহিন শাম্মী, আয়েশা আক্তার খুশি, শাহরিয়ার উদ্দিন তান্নিব ও মো. মফিজুল হক সরকার।
আয়োজকরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্টেনসহ মোট ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন নিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পর্যবেক্ষকরা সন্তোষ প্রকাশ করেন।আরডিএসএ কর্তৃপক্ষ জানায়, পরবর্তী সময়ে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।