ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫/৩/২০২৫, ২:১৯:৫৫ PM

সাভারের আশুলিয়ায় বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারীদের মাঝে সেহরির খাবার বিতরণ করেছে থানা ছাত্রদল

সাভারের আশুলিয়ায় বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ সর্বস্তরের মাঝে সেহরির খাবার বিতরণ করেছেন আশুলিয়া থানা ছাত্রদল।মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এ সেহরির খাবার বিতরণ করেন তারা।ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এর উদ্যোগে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ দুই'শ জনের মাঝে খাবার বিতরণ করা হয়।

পবিত্র রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হাবিব। 

এসময় তিনি বলেন,"রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের জন্য আনন্দের। আমরা চাই, প্রতিটি মানুষ যেন অন্তত সেহরির খাবার পায়। ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত।"

উল্লেখ্য, ছাত্রদল বিভিন্ন সময় মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই উদ্যোগে  ছিন্নমূল, দুঃস্থ, অসহায় ও পথচারী সহ সর্বস্তরের মানুষ সেহরির খাবার পেয়ে আনন্দিত হন। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "রমজানে আমাদের পাশে এসে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।"এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন, ছাত্রসমাজের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।