ব্রেকিং নিউজ
সাঁথিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুনামগঞ্জে জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ নেত্রকোনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেপালের বন্যা থেকে শিক্ষা: মানবজাতির জন্য সতর্কবার্তা সাঁথিয়ায় নজরুল বর্ষের বর্ণাঢ্য আয়োজন, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ, বিমানবন্দর থানা ছাত্রদল বিএনপির দুই নেতা গ্রেপ্তার
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২/৯/২০২৬, ১১:৪৫:৪৮ PM

সাঁথিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান পিপিএম।এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক আমেজের মধ্য দিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাঁথিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান পিপিএম।এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।পরে দেশ, জাতি ও বিএনপির সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‍্যালি ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।