ব্রেকিং নিউজ
নেপালের বন্যা থেকে শিক্ষা: মানবজাতির জন্য সতর্কবার্তা সাঁথিয়ায় নজরুল বর্ষের বর্ণাঢ্য আয়োজন, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ, বিমানবন্দর থানা ছাত্রদল বিএনপির দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশের বাধায় বাতিল, যা জানা গেল রাজশাহী বিভাগীয় প্রধান মো. এরশাদ আলীর বাবা মো. সাবের আলীর ইন্তেকাল, নিউজ টেন পরিবারে শোক দাকোপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩১/৮/২০২৬, ৯:৫৭:২৯ PM

সাঁথিয়ায় নজরুল বর্ষের বর্ণাঢ্য আয়োজন, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

পাবনার সাঁথিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনার সাঁথিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল ও জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান ফুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ বেলাল, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সেলিম, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রদলের আহ্বায়ক জীবন আহম্মেদ, আবৃত্তি প্রশিক্ষক, কবি ও বাচিকশিল্পী আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিযোগীদের শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে নজরুলের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।