ব্রেকিং নিউজ
শাল্লায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সাঁথিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আবু হাসনাত ও শামীম হোসেন ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে নীলফামারীতে এনডিইএ’র নতুন কমিটি কিশোরগঞ্জে এনডিইএ’র নতুন কমিটি ঘোষণা: আহ্বায়ক আসাদুল, সদস্য সচিব শাহিন আলম
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫/৮/২০২৬, ১১:০৬:০৯ PM

শাল্লায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের চাকুয়া (পশ্চিমপাড়া) গ্রামের রতিন্দ্র দাসের নাবালিকা মেয়ে (১৫), নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের কৃষ্ণ কান্ত দাসের ছেলে জয়ন্ত দাসের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় মেয়েটির বাবা রতিন্দ্র দাস বাদী হয়ে জয়ন্ত দাসকে বিবাদী করে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের চাকুয়া (পশ্চিমপাড়া) গ্রামের রতিন্দ্র দাসের নাবালিকা মেয়ে (১৫), নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের কৃষ্ণ কান্ত দাসের ছেলে জয়ন্ত দাসের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় মেয়েটির বাবা রতিন্দ্র দাস বাদী হয়ে জয়ন্ত দাসকে বিবাদী করে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ঘটনাটি ঘটেছে গত ২১ আগস্ট, শুক্রবার দুপুরে। এ ঘটনায় মেয়েটির বাবা রতিন্দ্র দাস বাদী হয়ে গত ২২ আগস্ট, শনিবার একই গ্রামের কৃষ্ণ কান্ত দাসের ছেলে জয়ন্ত দাসকে বিবাদী করে শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ও সময়ে মেয়েটি গ্রামের পাশে অবস্থিত অপূর্ব কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পথে নাবালিকা মেয়েটিকে একা পেয়ে জয়ন্ত দাস তাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, জয়ন্ত দাস বেশ কিছুদিন ধরে মেয়েটিকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন মেয়েটি কোচিং সেন্টারে যাওয়ার পথে জয়ন্ত দাস তাকে ফুসলিয়ে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে জয়ন্ত দাসের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলেও তারা জয়ন্ত দাস ও মেয়েটির অবস্থান জানাতে অপারগতা প্রকাশ করেন। পরে নিরুপায় হয়ে মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।



এ ব্যাপারে মেয়েটির বাবা রতিন্দ্র দাস জানান, তার মেয়েকে প্রায়ই জয়ন্ত দাস উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বাড়ি থেকে অপূর্ব কোচিং সেন্টারে যাওয়ার পথে জয়ন্ত দাস তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে যায়। মেয়েকে উদ্ধারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন এবং জয়ন্ত দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ ব্যাপারে জয়ন্ত দাসের বাবা কৃষ্ণ কান্ত দাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। ছেলে ও মেয়েকে উদ্ধারে পুলিশ কাজ করছে।