ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৮/৪/২০২৪, ৯:৫৬:১১ PM

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি , সৌদিতে ঈদুল ফিতর ১০ এপ্রিল

পবিত্র শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরবে ‍বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।সোমবার (৮ এপ্রিল) এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন সৌদি সুপ্রিম কোর্ট। এবার দেশটিতে ৩০টি রোজা হবে।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরবে ‍বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।সোমবার (৮ এপ্রিল) এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন সৌদি সুপ্রিম কোর্ট। এবার দেশটিতে ৩০টি রোজা হবে।

সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। তাই ঈদ কবে হবে, তা জানার জন্য মুসলমানদের ২৯ রমজানের ইফতারের পর সন্ধ্যার আকাশে চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হয়।


এর আগে, শনিবার (৬ এপ্রিল) দেশটির সুপ্রিম কোর্ট সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানান। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এদিন মাগরিবের নামাজের পর লাখো মুসল্লি পশ্চিম আকাশে চোখ রাখেন। কিন্তু কিছুক্ষণ পরই সৌদি সুপ্রিম কোর্ট জানান, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।