ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

মল্লিক জামান - বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬/৫/২০২৪, ৭:১৫:৫১ PM

মোংলায় যাত্রীবাহী ট্রলার ডুবি, উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি দল

বাগেরহাটের মোংলার পশুর নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক অনেক যাত্রী সাতরে কিনারায় উঠতে সক্ষম হয়। তারা সবাই মোংলার ইপিজেডসহ বিভিন্ন কলকারখানায় চাকরি করেন।তবে নদীর পাড়ে ডুবে যাওয়ায় কিছু যাত্রী উঠে গেলেও অনেকের নিঁখোজের আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে স্থানীয় ডুবরীদল, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশী চালাচ্ছেন।

রবিবার (২৬) সকাল পৌনে ৯টার দিকে মোংলা ইপিজেড ছুটি শেষে মোংলা বাসস্ট্যান্ড ঘাট থেকে মোংলার মামার ঘাটে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।তবে কত জন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারছে না প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় ডুবরীদল, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, ট্রলার দূর্ঘটনার পরপরই খোঁজ খবর রাখছি, কোনও যাত্রী নিখোঁজ আছে কিনা, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।