ব্রেকিং নিউজ
সাংবাদিকদের হুমকি দেওয়ায় ভূমি নায়েবের বিরুদ্ধে জাভবার তীব্র প্রতিবাদ, কঠোর ব্যবস্থা দাবি অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ পরীমনির, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাল নেটদুনিয়া মালিকানা পরিবর্তনেও কাটেনি সংকট, বেতন না পেয়ে হতাশ কালবেলার কর্মীরা ‘দণ্ডের মুখোমুখি হতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হবে’—আল জাজিরার নিবন্ধ ইউটিউব থেকে আয় করতে লাগবে দ্বিগুণ যোগ্যতা! ২০২৭ থেকে কার্যকর নতুন ৩ শর্ত দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ ছাত্রলীগের ১৬ নেতাকর্মী আটক
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩/১১/২০২৬, ১০:২৪:১০ AM

মালিকানা পরিবর্তনেও কাটেনি সংকট, বেতন না পেয়ে হতাশ কালবেলার কর্মীরা

প্রিন্ট ও ই-পেপার বিভাগের সাংবাদিক-কর্মচারীদের বেতন পরিশোধে বিলম্ব, সংসার চালাতে হিমশিম; কর্তৃপক্ষ বলছে, দ্রুত বেতন পরিশোধের উদ্যোগ চলছে দেশের অন্যতম আলোচিত দৈনিক পত্রিকা কালবেলা চরম আর্থিক সংকটের মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রিন্ট ও ই-পেপার বিভাগের সাংবাদিক-কর্মচারীদের বেতন পরিশোধে বিলম্ব, সংসার চালাতে হিমশিম; কর্তৃপক্ষ বলছে, দ্রুত বেতন পরিশোধের উদ্যোগ চলছে দেশের অন্যতম আলোচিত দৈনিক পত্রিকা কালবেলা চরম আর্থিক সংকটের মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। পত্রিকাটির প্রিন্ট ও ই-পেপার বিভাগের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। সময়মতো বেতন না পেয়ে আর্থিক অনিশ্চয়তা ও চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এ পরিস্থিতিতে পত্রিকাটির প্রকাশনা কার্যক্রম নিয়েও কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটির একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই মাস ধরে প্রিন্ট ও ই-পেপার বিভাগের সিংহভাগ সাংবাদিক ও কর্মচারীর বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। ফলে বাসাভাড়া, সংসার খরচ, সন্তানদের পড়াশোনা এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। বিশেষ করে জুনিয়র সাংবাদিক ও সাধারণ কর্মচারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।ভুক্তভোগী এক সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের গতিশীলতার কথা বলা হলেও প্রিন্ট ও ই-পেপার বিভাগের কর্মীদের টানা দুই মাস বেতন দেওয়া হচ্ছে না। মাসের পর মাস কাজ করেও বেতন পাওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস মিলছে না। বাধ্য হয়ে অনেককে ধারদেনা করে চলতে হচ্ছে।”

খোঁজ নিয়ে জানা গেছে, দৈনিক কালবেলার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সন্তোষ শর্মা। এর আগে তিনি একাধারে সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে থাকলেও পরবর্তী সময়ে কালবেলা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও নতুন প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। রাজধানীর নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে পত্রিকাটির প্রধান কার্যালয় অবস্থিত।নাম প্রকাশে অনিচ্ছুক কালবেলার এক জ্যেষ্ঠ সহসম্পাদক জানান, দেশের সার্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু মালিকানা পরিবর্তনের পরও বেতন বকেয়া থাকার সমস্যা কাটেনি। এতে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ, হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে।

প্রিন্ট ও ই-পেপার বিভাগের কর্মীদের বেতন বকেয়া থাকার বিষয়ে বক্তব্য জানতে পত্রিকাটির সম্পাদক সন্তোষ শর্মার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।তবে কালবেলার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আর্থিক সমন্বয়ের কিছু সমস্যার কারণে বেতন পরিশোধে বিলম্ব হয়েছে। বিষয়টি মালিকপক্ষ ও ব্যবস্থাপনা কমিটির নজরে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ না করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা কালবেলা কর্তৃপক্ষের প্রতি দ্রুত সব বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের আহ্বান জানিয়েছেন।সাংবাদিকদের শ্রমের বিনিময়ে পরিচালিত একটি সংবাদমাধ্যমে নিয়মিত বেতন পরিশোধ না হওয়ার ঘটনা গণমাধ্যমের কর্মপরিবেশ ও সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন কর্মীদের প্রধান দাবি—অনিশ্চয়তা দূর করে দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা।