ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

ইসলামী ডেস্ক
প্রকাশ : ১৬/১২/২০২১ ১:৪৯:২৯ PM

বিজয়ের সুবর্ণজয়ন্তীর কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে যোগ দিলেন রামনাথ

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে বিজয় দিবস প্যারেড-২০২১-এর সালাম গ্রহণ করেন তারা।

সকাল সাড়ে ১০টায় শুরু হয় এই বর্ণাঢ্য কুচকাওয়াজ। এর ১০ মিনিট আগে অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০টা ২৫ মিনিটে অশ্বারোহী সজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান।

সকাল ১০টা ২৮ মিনিটে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও তিন বাহিনীর প্রধান। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম জানান সম্মিলিত বাহিনীর সদস্যরা।