ব্রেকিং নিউজ
ধর্মপাশা থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিটে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বর্ষার অজুহাতে অস্থির কাঁচাবাজার: শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে ময়মনসিংহে এনসিপি সমর্থিত এনডিইএ র নতুন কমিটি ঘোষণা যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪/১১/২০২৪, ৪:০০:৫৯ PM

বান্দরবানে কেএনএফ আস্তানায় অভিযান, একে-৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্র উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদ রের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে এমন সংবাদের পর সেখানে অভিযান চালানো হয়। সকালে কেএনএফ সদস্যরা গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা সেখান থেকে সরে যায়। পরে ওই আস্তানায় তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, একটি একে-৪৭ রাইফেল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকুলার, দুটি ওয়াকিটকি সেট ও কেএনএফের পোশাক।