ব্রেকিং নিউজ
বাড়ির গেটের সামনে ওত পেতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র কালিয়াকৈরে একই কোম্পানির দুই বাসে আগুন, সন্ধ্যার ঘটনায় মালিক আটক নতুন ই-পাসপোর্ট করতে চান? আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জানুন একনজরে শেখ হাসিনার পাসপোর্ট এনআইডি আবেদনের খবর নিয়ে তোলপাড়, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে মাদক ও গরু চুরি প্রতিরোধে তিন ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার হাসিনার পাসপোর্ট এনআইডির আবেদন নিয়ে তোলপাড়, রয়টার্সের খবর সরাসরি নাকচ করল বাংলাদেশ
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩/৬/২০২৩, ৬:৪৫:২২ PM

বছরের এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এ বছরের মধ্যে এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তির ঘটনা। গত বৃহস্পতিবার (১ জুন) ভর্তি হয়েছিলেন ১১২ জন। সেটি এ মৌসুমে ২য় সর্বোচ্চ।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এ বছরের মধ্যে এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তির ঘটনা। গত বৃহস্পতিবার (১ জুন) ভর্তি হয়েছিলেন ১১২ জন। সেটি এ মৌসুমে ২য় সর্বোচ্চ। শনিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, গত এক দিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। তবে এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ হাজার ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬০৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৭২ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৬৯ জন। ঢাকায় ১ হাজার ২৫২ এবং ঢাকার বাইরে ৬১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।