ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯/৪/২০২৪, ৫:৪৮:১৩ PM

পাবনা ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস শাকুর আর নেই

পাবনায় পুকুরে গোসল গিয়ে বিদ্যুৎতারিত হয়ে মারা গেছেন পাবনা ইসলামিয়া কলেজের সহকারি অধ্যাপক জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্দুস আব্দুস শাকুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে পাবনা টার্মিনালের পাশে মহেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনায় পুকুরে গোসল গিয়ে বিদ্যুৎতারিত হয়ে মারা গেছেন পাবনা ইসলামিয়া কলেজের সহকারি অধ্যাপক জনপ্রিয় ইসলামী বক্তা  মাওলানা আব্দুস আব্দুস শাকুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে পাবনা  টার্মিনালের পাশে মহেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাওলানা আব্দুস শাকুর পাবনা ইসলামীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক, জনপ্রিয় ইসলামি বক্তা এবং পাবনা চাঁপাবিবি জামে মসজিদের সাবেক পেশ ইমাম ছিলেন। তার  মৃত্যুর খবরে পাবনার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আজ বাদ মাগরিব পাবনা দারুল আমান ট্রাস্ট মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। লাখো মানুষের সমাবেশ ঘটে জানাজার নামাজে। দারুল আমান ট্রাস্টের বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় মানুষের ভীড়ে। জানাজা শেষে আরিফপুর সদর গোরস্থানে মরদেহ দাফন করা হয়।

পাবনা ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন জানান, রোববার  দুপুরে কর্মস্থল পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে পাশেই মহেন্দ্রপুরে নিজ বাড়িতে যান তিনি। তারপর বাড়ির পাশের একটি পুকুরে যান গোসল করতে। সেখানে বিদ্যুৎতারিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন মাওলানা আব্দুস শাকুর একজন ভালো মানুষ ছিলেন। নম্রভদ্র স্বভাবের এই মানুষটি সবার সাথে হাসিমুখে কথা বলতেন।  ইসলামের খেদমতে কাজ করেছেন আজীবন।