ব্রেকিং নিউজ
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন সুনামগঞ্জে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, ভুল স্বীকার করে সংশোধন করল পল্লী বিদ্যুৎ নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক নেত্রকোনায় করাত কলে অগ্নিসংযোগের অভিযোগ, তদন্ত ও বিচারের দাবিমাতে মানববন্ধন ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও নিয়োগনীতি নিয়ে ৪ দফা দাবি এনডিইএর
×

মোঃ ফসিয়ার রহমান - পাইকগাছা(খুলনা )প্রতিনিধি"
প্রকাশ : ১/১০/২০২৬, ১২:৩১:০৫ PM

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পরিবেশবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, নেটজ বাংলাদেশের তত্ত্বাবধানে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের এনগেজ প্রকল্পের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পরিবেশবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, নেটজ বাংলাদেশের তত্ত্বাবধানে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের এনগেজ প্রকল্পের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা সিএসও সভাপতি শারমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজান।


অনুষ্ঠানে বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউয়ালী উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া ম্যানেজার বাবলু জোয়ার্দ্দার।পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, উপজেলা সিএসওর সদস্যসচিব কাজী সিফাত উল্লাহ, ইউনিয়ন সদস্য কাজী শুভ, শিক্ষক হিমাংশু বিশ্বাস, মিন্টু অধিকারী, শিক্ষার্থী দীপা সাধু এবং বারসিকের প্রতিনিধি মুক্তি রানী।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।ক্যাম্পেইন শুরুর আগে একটি র‌্যালি বের করা হয়। পরে অতিথিরা ক্যাম্পেইনে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে পরিবেশবিষয়ক মঞ্চনাটক পরিবেশন করা হয়।