ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

মোঃ ফসিয়ার রহমান - পাইকগাছা(খুলনা )প্রতিনিধি"
প্রকাশ : ২৮/২/২০২৫, ১১:০৪:২৮ PM

পাইকগাছায় নার্সারি সমিতির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

"খুলনার পাইকগাছা উপজেলা নার্সারি মালিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত সুন্নি জনতার মুখে আহলান,সাহলান, মারহাবা,মারহাবা,এয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল¬ধ্বনীতে মুখরিত হয় পুরো এলাকা।

"খুলনার পাইকগাছা উপজেলা নার্সারি মালিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত সুন্নি জনতার মুখে আহলান,সাহলান, মারহাবা,মারহাবা,এয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল¬ধ্বনীতে মুখরিত হয় পুরো এলাকা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার গদাইপুর বাজার চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালীতে গদাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক নার্সারি মালিক সমবায় সমিতির সদস্য ও মুসলিম জনতা অংশ নেন। পরে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন,পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে রমজান মাসে দিনের বেলা সকল হোটেল রেস্তোরা বন্ধ রেখে অশ্লিল বেহায়পনামুলক কর্মকান্ড থেকে সকল মানুষকে বিরত রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি পুরো রমজান মাসজুড়ে তারাবিহর নামাজ ও সেহরীর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা গ্রহনেও জোর দাবী জানানো হয়। 

পাইকগাছা উপজেলা নার্সারি মালিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আছাদুল ইসলামের সভাপতিত্বে ও নার্সারি মালিক সমবায় সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদারের পরিচালনায় র‌্যালীও সমাবেশে উপস্থিত ছিলেন, গদাইপুর কেন্দ্রীয় মার্কাজ মসজিদের খতিব ও উপজেলা ঈমাম পরিষদের সভাপতি মুফতী কুদরত উল্লাহ কাসেমী,আমিনুল ইসলাম কাজল, নার্সারি মালিক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি আল-আমিন মোড়ল, কোষাধ্যক্ষ অলিউর রহমান সদস্য আফসার গাজী রাজিব গাজীসহ নার্সারি মালিক সমিতির অন্যান্য সদস্যরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশে বক্তব্য রাখেন ও শত শত মানুষ র‌্যালী ও সমাবেশ অংশগ্রহণ করেন।