ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

মোঃ ফসিয়ার রহমান - পাইকগাছা(খুলনা )প্রতিনিধি"
প্রকাশ : ২৫/১/২০২৫, ১১:২২:৫৪ PM

পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার,সম্পাদক বেল্লাল

খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী মৎস আড়ৎদারী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী মৎস আড়ৎদারী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৪৬০ জন ভোটারের মধ্য ৪২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে সভাপতি আব্দুল জব্বার (ছাতা) প্রতিককে ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্দী সদ্য সাবেক সভাপতি জাকির হোসেন (চেয়ার) প্রতিকে পেয়েছেন ২১৯ ভোট। সহ-সভাপতি পদে তিন জন প্রতিদন্দীতা করেন তার মধ্যে রেজাউল ইসলাম (কলস) প্রতিকে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্দী প্রার্থী বাবলু সানা (মই) প্রতিকে পেয়েছেন ৭৬ ভোট এবং খোরশেদ আলম (উড়োজাহাজ) প্রতিকে পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদন্দীতা করেন তার মধ্যে বেল্লাল হোসেন ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ওবায়দুল হক মিঠু পেয়েছেন ১৬৮ ভোট, স ম আব্দুর রব পেয়েছেন ৮৬ ভোট। কোষাধ্যক্ষ পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন তার মধ্যে (ডাব) প্রতিকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী তাইজুল ইসলাম (কলম) প্রতিকে পেয়েছেন ২১৩ ভোট। সদস্য পদে ৮ জন প্রতিদন্দীতা করেছেন তার মধ্যে নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান (কাপপিরিচ) প্রতিকে পেয়েছেন ৩৮৭ ভোট। কামাল গাজী (হাতি)২৯৬ ভোট, মালেক গাজী (প্রজাপতি) ২৩০ ভোট। ফুলমিয়া সরদার (দেয়াল ঘড়ি) ২২৭ ভোট। সালাদ্দিন গাজী (কবুতর) ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদন্দী পেয়েছেন কামাল আহম্মেদ (মোরগ)১৫৬ ভোট। আব্দুস সালাম (ফুটবল) ১৭৭ ভোট। সবুজ মিস্ত্রি (হাতপাখা) ১০৪ ভোট পেয়েছেন।নির্বাচনে দায়িত্ব পালন করেন,জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ আবু সাঈদ জেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক এম রাকিব হাসান, উপজেলা সহকারী পরিদর্শক মোঃ আমির হোসেন, মোঃ তোরাব আলীসহ আরও অনেকে।