ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৫/৩/২০২৫, ২:৫৯:২৫ PM

পবিত্র রমজানে প্রকাশ্যে খাবার খাওয়ায় ২০ মুসলিমকে গ্রেপ্তার!

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পবিত্র রমজানে প্রকাশ্যে খাবার খাওয়ায় ২০ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে খাবার বিক্রির দায়ে পাঁচজনকেও আটক করা হয়েছে।সোমবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, নাইজেরিয়ার কানো প্রদেশের ইসলামিক পুলিশ হিসবাহ এই গ্রেপ্তার অভিযান চালিয়েছে।

হিসবাহর ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন জানান, 'রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান চলবে। তবে এটি শুধুমাত্র মুসলিমদের জন্য প্রযোজ্য। অমুসলিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।' তিনি আরও বলেন, 'একজন প্রাপ্তবয়স্ক মুসলমানকে রমজানে প্রকাশ্যে খাবার খেতে দেখা হৃদয়বিদারক। এটি রমজানের প্রতি অসম্মান, যা মেনে নেওয়া হবে না।'  

গ্রেপ্তারকৃত ২৫ জনকে শরিয়াহ আদালতে হাজির করা হবে এবং সেখানেই তাদের সাজা নির্ধারণ করা হবে, বলে জানিয়েছেন মুজাহিদ আমিনুদিন।