ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

জেলা প্রতিনিধি
প্রকাশ : ৫/৩/২০২৫, ১২:১৩:৫১ AM

পটুয়াখালীর চর বাংলায় অবৈধ ও ভূয়া বন্দোবস্তোর প্রতিবাদে মানববন্ধন পালিত!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর বাংলায় দিয়ারা জরিপে অবৈধ ও ভুয়া বন্দবস্তকারীদের অনুপ্রবেশ বন্ধের দাবীতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক লোকের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।অদ্য( ৩ রা মার্চ)  সকাল ১১ টার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাবেপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর বাংলায় দিয়ারা জরিপে অবৈধ ও ভুয়া বন্দবস্তকারীদের অনুপ্রবেশ বন্ধের দাবীতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক লোকের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।অদ্য( ৩ রা মার্চ)  সকাল ১১ টার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাবেপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাবেপী মানববন্ধনে চর বাংলার আঃ রব বলেন,আমাদের জমি ছেড়ে আমরা কোথাও যাব না।প্রয়োজনে আমরা কাফনের কাপড় পড়ে এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জীবনকে বিসর্জন দিব। এমনটাই হুংকার দিয়ে জানান দিলেন চরবাংলার হতদরিদ্র খেটে খাওয়া সাধারন মানুষ উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দির্ঘদীন এই চর বাংলায় বসবাস করি বাপ দাদার আমল হইতে। বর্তমান দিয়ারা জরিপে কিছু অসাধু আওয়ামী লীগের দোসর ভুয়া বন্দোবস্তের কাগজ বানাইয়া আমাগো চর থেইক্কা বেদখল করার পায়তারা চালাইতেছে। গলাচিপা

উপজেলার ৩/৪ টা গ্রুপ আছে এদের বাহীনি নিয়ে আমাদের উপর  অমানবিক নির্যাতন চালায়।যারা হলেন গলাচিপার সাংবাদিক মলয় দত্ত, চর বিশ্বাস  ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মুন্সি সহ আরো অনেকেই। আমরা এসব ভূমিদস্যুর হাত থেকে পরিবার নিয়ে বাচতে চাই।পরিশেষে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান প্রদান করেন চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড, চর বাংলা, গলাচিপা, পটুয়াখালী।