ব্রেকিং নিউজ
ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বেড়েছে, আলোচনায় ওসি মাসুদ সাঁথিয়া বেড়ায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ পঞ্চগড়ে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে ইঞ্জিঃ আব্দুল মান্নান ও মোঃ রালছে জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অনেকে সারের ডিলার নিয়োগ ঘিরে ফুলবাড়ীয়ায় উত্তেজনা, ধাওয়া পাল্টাধাওয়া ও বিলবোর্ড ভাঙচুর নান্দাইলে ৪৮ পিস ইয়াবাসহ বাবলু গ্রেফতার
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮/৯/২০২৬, ১০:৩৯:১২ AM

পঞ্চগড়ে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে ইঞ্জিঃ আব্দুল মান্নান ও মোঃ রালছে

ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর পঞ্চগড় জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।নবগঠিত কমিটিতে ইঞ্জিঃ আব্দুল মান্নানকে আহ্বায়ক এবং মোঃ রাছেলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ইরফান হাসনাতকে সাংগঠনিক সম্পাদক এবং নাঈম আহম্মেদ, ফারহান আলম, মোঃ রাব্বি হাসান, মোঃ আদিত্য আরাফাত ও মোঃ সাব্বির ইসলামকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রের অনুমোদনে নতুন কমিটি
সংগঠন সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এনডিইএ’র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির ও সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর হোসেনের সুপারিশে পঞ্চগড় জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পঞ্চগড় জেলা এনডিইএ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা
এনডিইএ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পঞ্চগড় জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত, শক্তিশালী ও গতিশীল হবে। একই সঙ্গে জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করা, নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ এবং পেশাগত সমস্যা ও বৈষম্য নিরসনে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।নেতৃবৃন্দ বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি বাস্তবায়নে এনডিইএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পঞ্চগড় জেলা কমিটির নতুন নেতৃত্বও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে পঞ্চগড় এনডিইএ’র সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও কার্যকর হবে।