পঞ্চগড় সদর উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মাসুম আল মামুন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মামুন একই এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীতে ছোট দুই ছেলেকে নিয়ে গোসল করতে আছেন মামুন। ছেলে দুটোকে নদীর পাড়ে রেখে একাই গোসল করতে নামেন।
পঞ্চগড় সদর উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মাসুম আল মামুন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মামুন একই এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীতে ছোট দুই ছেলেকে নিয়ে গোসল করতে আছেন মামুন। ছেলে দুটোকে নদীর পাড়ে রেখে একাই গোসল করতে নামেন। ছেলেদের সামনে দুই তিনবার নদীর মধ্যে ডুব দিয়েছিলেন তিনি ।
শেষবারের ডুবে অনেকক্ষণ হয়ে গেল বাবাকে আর দেখা যাচ্ছে না। ছেলেটি ঘাবড়ে গিয়ে মানুষজন ডাকাডাকি শুরু করে দেয় । কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও মামুনের সন্ধান মেলেনি। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। তারা এসে নদী থেকে মামুনের মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’