ব্রেকিং নিউজ
বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা তরুণদের হাতে খেলাধুলার সরঞ্জাম, পরিবেশের জন্য গাছ—ফুলবাড়িয়ায় শমশের আলীর ব্যতিক্রমী উদ্যোগ বাজুয়া আর্য্য হরিসভা মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নেত্রকোনায় সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার
×

শংকর চন্দ্র সরকার-নেত্রকোনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ৪/৯/২০২৬, ২:২১:১২ PM

নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত

সারাদেশের মতো নেত্রকোনাতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন।

সারাদেশের মতো নেত্রকোনাতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন।অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠা এবং ধর্ম রক্ষার লক্ষ্যে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন তিনি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভগবানের আসনে অধিষ্ঠিত।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া পরিচালনা কমিটির উদ্যোগে নেত্রকোনায় আয়োজন করা হয় বর্ণাঢ্য জন্মাষ্টমী শোভাযাত্রার।সকাল ১০টায় শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান নুরু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নেত্রকোনা পৌরসভার প্রশাসক মুনমুন জাহান লিজা।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখার সভাপতি বাবু সত্যেন্দ্র পাল ও সাধারণ সম্পাদক বাবু শ্যামল ভৌমিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যখনই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে আবির্ভূত হন।


জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া পরিচালনা কমিটির পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয়ে ভক্তি, প্রেম ও আনন্দের মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হলো পবিত্র শুভ জন্মাষ্টমী