ব্রেকিং নিউজ
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে মতবিনিময় সভা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক বালাতৈড় কলেজে শিক্ষক নিয়োগে স্বাক্ষর জালিয়াতি, বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের নির্দেশ তানোরের জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মন্ডলের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান” ঈশ্বরদীতে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান
×

শংকর চন্দ্র সরকার-নেত্রকোনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ৫/১০/২০২৬, ১০:১৩:৫৯ PM

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হয়েছে শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষক সংবর্ধনা এবং শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।সোমবার সকাল থেকে জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হয়েছে শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষক সংবর্ধনা এবং শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।সোমবার সকাল থেকে জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা বিভাগের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তাঁরা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।