ব্রেকিং নিউজ
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, ভুল স্বীকার করে সংশোধন করল পল্লী বিদ্যুৎ নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক নেত্রকোনায় করাত কলে অগ্নিসংযোগের অভিযোগ, তদন্ত ও বিচারের দাবিমাতে মানববন্ধন ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও নিয়োগনীতি নিয়ে ৪ দফা দাবি এনডিইএর ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বেড়েছে, আলোচনায় ওসি মাসুদ সাঁথিয়া বেড়ায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
×

শংকর চন্দ্র সরকার-নেত্রকোনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯/৯/২০২৬, ১০:০৬:২৬ PM

নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক

নেত্রকোনার সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর নাজমা আক্তার (৩৪) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, নাজমা আক্তার নিখোঁজ হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করতে গিয়ে ঘটনার রহস্য উদ্‌ঘাটন হয়। পরে আটক নুরুল আমীনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজসংলগ্ন শ্মশানঘাটের পাশ থেকে হত্যাকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। পরে আটক নুরুল আমীনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢুকিয়ালী নদীর পাড়ে মাটিচাপা অবস্থায় নাজমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।নাজমা আক্তার ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন। তার নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। ওই জিডির তদন্তের সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল শনাক্ত করে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নাজমার সাবেক স্বামী নুরুল আমীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।