দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বানে পঞ্চগড়ে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সাবেক ছাত্রনেতা ও পঞ্চগড় পৌর বিএনপির অন্যতম সদস্য মো. হায়াতুন আলমের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বানে পঞ্চগড়ে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সাবেক ছাত্রনেতা ও পঞ্চগড় পৌর বিএনপির অন্যতম সদস্য মো. হায়াতুন আলমের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।শোডাউনে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মোটরসাইকেলের বহরটি পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এদিকে আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মো. হায়াতুন আলম। তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত এ মোটরসাইকেল শোডাউনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।কর্মসূচির মধ্য দিয়ে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক মাঠে সক্রিয় অবস্থানের জানান দেন বিএনপি নেতাকর্মীরা।