ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬/১০/২০২৬, ১২:৫০:১৫ PM

নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক

ময়মনসিংহের নান্দাইলে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ ও বিভিন্ন সনদ তৈরির অভিযোগে একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারের নামে তৈরি ১৯টি ভুয়া সিল, জাল প্রত্যয়নপত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ ও বিভিন্ন সনদ তৈরির অভিযোগে একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারের নামে তৈরি ১৯টি ভুয়া সিল, জাল প্রত্যয়নপত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক রফিকুল ইসলাম বাদলকে আটক করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের ‘মামুন কম্পিউটার’ দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। পরে আটক বাদলকে নান্দাইল মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাসপোর্ট করতে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনলাইনে কোনো অস্তিত্ব না পাওয়ার অভিযোগ করেন চণ্ডীপাশা ইউনিয়নের বাসিন্দা সিফাত আহমেদ (১৯)। তার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়।সিফাতের অভিযোগ, এনআইডি ও জন্মসনদ করে দেওয়ার কথা বলে তার কাছে ৮ হাজার টাকা দাবি করেন দোকান মালিক। প্রথমে তিনি ৫ হাজার টাকা দেন। পরে তাকে একটি এনআইডি কার্ড দেওয়া হয়। কিন্তু বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে গিয়ে তিনি জানতে পারেন, ওই এনআইডির অনলাইনে কোনো অস্তিত্ব নেই।

বিষয়টি দোকান মালিককে জানালে তার কাছে আরও টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন সিফাত। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।অভিযোগের ভিত্তিতে সোমবার ‘মামুন কম্পিউটার’ দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে থাকা কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম পরীক্ষা করা হয়। প্রশাসনের দাবি, সেখানে বিভিন্ন ধরনের জন্মসনদ, ভুয়া সার্টিফিকেট, সিল ও স্বাক্ষরের তথ্য পাওয়া যায়।

অভিযানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারের নামে তৈরি ১৯টি সিল, চেয়ারম্যান সনদসহ জাল প্রত্যয়নপত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ‘মামুন কম্পিউটার’ দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৯টি সিল, চেয়ারম্যান সনদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।নান্দাইল মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে দোকান মালিক রফিকুল ইসলাম বাদলের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।