ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩/৫/২০২৩, ৫:২৫:৫০ PM

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে

‘গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ চলমান আন্দোলনের ১০ দফা’ দাবি আদায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুরে এ কর্মসূচি শুরু হয়।

‘গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ চলমান আন্দোলনের ১০ দফা’ দাবি আদায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুরে এ কর্মসূচি শুরু হয়।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজানের ঈদের পর মহানগর বিএনপির এটি বড় আকারের কর্মসূচি।সূত্রমতে, এ সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ব্যাপক শোডাউনের লক্ষ্যে প্রতি জেলায় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি।  

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এর আগে বলেন, আমাদের প্রস্তুতি চলছে। থানায় থানায় কর্মীসভা হয়েছে। মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, এই সমাবেশ সফল করতে মহানগর ও এর অঙ্গসংগঠনগুলো যৌথভাবে কাজ করছে। আমাদের বিশ্বাস, এই সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটবে।