ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২০/৬/২০২২ ১০:০১:৪৬ PM

ধুনটে ধর্ষণের দৃশ্য ধারণ মামলার আসামী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও সেই দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করার অভিযোগে মামলার আসামী নয়ন বাবুকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

নয়ন বাবু উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মজনু মিয়ার ছেলে। সোমবার দুপুরের দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে রিমন রহমান (২২) বিয়ের প্রস্তাব দেয়।

কিন্তু ওই ছাত্রী ও তার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে হয়ে ওঠে রিমন। এক পর্যায়ে গত ২০২১ সালের ১৮ এপ্রিল বিকেল ৩টার দিকে ওই ছাত্রীকে কৌশলে নিজ বাড়ির ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সে।

এসময় নয়নসহ ৩ বন্ধু ঘরের জানালা দিয়ে ওই ধর্ষণের দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে। পরে ১১ মে ওই ছাত্রীর মা বাদি হয়ে নয়ন বাবুসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। 

আদালতে নির্দেশে ২৩ মে ধুনট থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। পরে ২২ ডিসেম্বর মামলাটি তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আসামীরা পলাতক থাকায় আদালত নয়ন বাবুসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারীপরোয়ানা জারী করে। সেই গ্রেপ্তারীপরোয়ামুলে নয়ন বাবুকে রোববার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা হাজতে আটক নয়ন বাবু বলেন, ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। শত্রুতা করে আমাকে মামলায় জড়ানো হয়েছে। 

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মুলে নয়ন বাবুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।