ব্রেকিং নিউজ
নেপালে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেলেন ভারতীয় সেনাপ্রধান দাকোপে জেজেএসের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ বিষয়ক অ্যাডভোকেসি সভা দাকোপে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা রাজশাহীর তানোরে গরিব অসহায় রশমনি মুর্মুর পরিবারের সাহায্যের আবেদন গরিব অসহায় প্যারালাইসিসে আক্রান্ত পিন্টুর পরিবারের সাহায্যের আবেদন দাকোপে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন
×

দীপক কুমার সরদার, দাকোপ, খুলনা
প্রকাশ : ১৮/৮/২০২৬, ১০:৫৭:২৭ AM

দাকোপে জেজেএসের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ বিষয়ক অ্যাডভোকেসি সভা

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস (JJS)-এর আয়োজনে নিরাপদ পানি সরবরাহ বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস (JJS)-এর আয়োজনে নিরাপদ পানি সরবরাহ বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সভায় উপকূলীয় এলাকায় সুপেয় ও নিরাপদ পানির সংকট মোকাবিলায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে রেইন ওয়াটার হার্ভেস্টিং বা বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংরক্ষিত পানি সরবরাহের প্ল্যান্ট ও সংশ্লিষ্ট প্রযুক্তির সঠিক পরিচালনা, পরিচর্যা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়।


বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে নিরাপদ পানির সংকট দীর্ঘদিনের। এ সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণসহ টেকসই ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে স্থাপিত পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও স্থানীয় জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।সভায় উপকূলের প্রতিটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।