ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

দীপক কুমার সরদার, দাকোপ, খুলনা
প্রকাশ : ২১/১২/২০২৪, ১২:৪৯:১৯ AM

দাকোপে খুটাখালী বাজুয়া আর্য্যহরি সভার কমিটি গঠন

খুলনার দাকোপ উপজেলার খুটাখালী বাজুয়া আর্য্য হরিসভা পরিচালনা পরিষদের কমিটি নির্বাচিত হয়েছে।২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় আর্য্যহরি সভা মন্দির মাঠ প্রাঙ্গণে ৩ (তিন)সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বাজুয়া সুরেন্দ্র নাথ মহাবিদ্যালয়ের অধক্ষ্য শ্যামল কান্তি রায়,ও বাজুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন,এবং বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার দে এর পরিচালনায় আগামী ৩(তিন) বছরের জন্য নতুন কমিটি গঠনের কার্ষ্যক্রম শুরু হয়। সভায় ৫৭ জন কমিটির সদস্যদের মধ্যে ৫২ জন সদস্য উপস্থিত থেকে তাঁদের মতামত প্রকাশ করেন প্রথম অধিবেশনে।

পরবর্তীতে দ্বিতীয় অধিবেশন শুরু হয় বেলা ৩টায় সকলের মতামতের ভিত্তিতে ১৫ টি পদে নির্বাচন করার জন্য পরিচালনা কমিটি মনোনয়ন পত্র বিতরণ সহ জমা দেওয়ার কথা ঘোষণা দেন।তবে কমিটির ৩৭ জন এ গন ভোটে উপস্থিত ছিলেন। পরিচালক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সরোজিত কুমার রায়, সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রবীর রায়,(বাপ্পি), কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন দীপক কুমার সরদার, সহ আরো বাকী পদে অন্যান্যরা নির্বাচিত হন।