ব্রেকিং নিউজ
বালাতৈড় কলেজে শিক্ষক নিয়োগে স্বাক্ষর জালিয়াতি, বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের নির্দেশ তানোরের জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মন্ডলের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান” ঈশ্বরদীতে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ফারাক্কা চুক্তি নবায়নে জিয়াউর রহমানের নীতি অনুসরণের কথা বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ দোকানি সিটি ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইইই বিভাগের পুনর্মিলনী, স্মৃতিচারণে মুখর ক্যাম্পাস
×

মো: এরশাদ আলী-রাজশাহী বিভাগীয় প্রধান
প্রকাশ : ৪/১০/২০২৬, ৯:৩০:৩৩ PM

তানোরের জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মন্ডলের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান”

রাজশাহী জেলার তানোর উপজেলার তানোর পৌরসভার অন্তর্গত জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ মন্ডলের আজ ৪ অক্টোবর ২০২৬ শেষ কর্মদিবস। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে মনোরম পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।জানা যায়, শিক্ষানুরাগী প্রধান শিক্ষক আব্দুল মজিদ মন্ডল ১৯৯১ সালে একই বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন।

রাজশাহী জেলার তানোর উপজেলার তানোর পৌরসভার অন্তর্গত জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ মন্ডলের আজ ৪ অক্টোবর ২০২৬ শেষ কর্মদিবস। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে মনোরম পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।জানা যায়, শিক্ষানুরাগী প্রধান শিক্ষক আব্দুল মজিদ মন্ডল ১৯৯১ সালে একই বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৬ সালে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে শেষ কর্মদিবস পর্যন্ত তিনি অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রধান শিক্ষক আব্দুল মজিদ মন্ডল ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী, সহজ-সরল ও সাদা মনের একজন আদর্শ শিক্ষক। তিনি সহকারী শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিদ্যালয়ের সব ধরনের দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।আজ বিদ্যালয় প্রাঙ্গণে ছোট্ট শিক্ষার্থীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিদায়ী অনুষ্ঠান শুরু হয়।আদর্শবান এই প্রধান শিক্ষকের বিদায়কে ঘিরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, আমন্ত্রিত শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আলেয়া ফেরদৌসী। অনুষ্ঠানে উপজেলার সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।এ ছাড়া উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক জনাব আয়েশ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক জনাব আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল মজিদ মন্ডলের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর সততা, দায়িত্ববোধ, আন্তরিকতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।


বিদায়ের শেষ মুহূর্তে প্রধান শিক্ষক আব্দুল মজিদ মন্ডল আবেগাপ্লুত হয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেন। এ সময় তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।বিদায় উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন। শেষ কর্মদিবসে তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত সকলের সঙ্গে শেষবারের মতো কুশল বিনিময় করেন।বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল মজিদ মন্ডল আনন্দের সঙ্গে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন। সুশৃঙ্খলভাবে বিদায়ী অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।