ব্রেকিং নিউজ
দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর মাগুরায় সাকিবের বাড়িতে হামলার অভিযোগ, তদন্তে পুলিশ জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র ঘিরে বিতর্ক, হট্টগোলের পর দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা: পররাষ্ট্র মন্ত্রণালয় সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ দাকোপে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’: দেশজুড়ে ব্যাপক কর্মসূচি, ৬৪ জেলায় শ্রদ্ধাঞ্জলি ও উদ্বোধন হচ্ছে স্মৃতি জাদুঘর
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬/৮/২০২৬, ১১:৪৭:২০ AM

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র ঘিরে বিতর্ক, হট্টগোলের পর দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা' অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও হট্টগোলের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী-প্রতিমন্ত্রী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা' অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও হট্টগোলের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী-প্রতিমন্ত্রী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।
প্রায় সোয়া দুই মিনিটের তথ্যচিত্রে বলা হয়, তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ছাত্র-জনতার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা আন্দোলনে অংশ নেন এবং হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে ৫ আগস্টের বিজয় অর্জিত হয়। তথ্যচিত্রে তারেক রহমানের একটি বক্তব্যও প্রচার করা হয়।

এ সময় উপস্থিত অনেকেই অভিযোগ তোলেন, তথ্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, ১ দফা ঘোষণা, ৯ দফা কর্মসূচি, 'লং মার্চ টু ঢাকা', আবু সাঈদসহ আন্দোলনের গুরুত্বপূর্ণ শহীদ ও নেতাদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরা হয়নি। এ অভিযোগে এনসিপির নেতাকর্মী ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানালে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে বিদেশি অতিথিদেরও হল ত্যাগ করতে দেখা যায়।



এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এটি একটি "একপেশে ইতিহাসভিত্তিক তথ্যচিত্র", যেখানে বিএনপির বয়ানকে প্রাধান্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও নেতৃত্বের অবদান উপেক্ষা করা হয়েছে। পরে তিনি মঞ্চে উঠে উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার অনুরোধ করেন।


ঘটনার পর বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদও তথ্যচিত্রটির সমালোচনা করেন। তিনি বলেন, "ডকুমেন্টারিতে অনেক ভুল রয়েছে। আমি দেখেছি আবু সাঈদের ছবিই নেই। আবু সাঈদ এ বিপ্লবের প্রতীক। তার ছবি না থাকলে এটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি হতে পারে না।" তিনি আরও বলেন, জাতীয় অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা কাম্য নয়।এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন নেতা-কর্মী ও সাবেক সমন্বয়করা অভিযোগ করেন, তথ্যচিত্রে আন্দোলনের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ অবদান ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।



অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ
দিনব্যাপী বিতর্ক ও সমালোচনার পর রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে জন্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।'
মন্ত্রণালয় আরও জানায়, সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাবলির যথাযথ প্রতিফলন না হওয়া সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। কোনো ব্যক্তি, সংগঠন বা জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা কোনো পক্ষের ভূমিকা খাটো করা, উপেক্ষা করা কিংবা ইতিহাসের কোনো অংশ আড়াল করার উদ্দেশ্য মন্ত্রণালয়ের ছিল না এবং নেই।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসের যথার্থতা ও পূর্ণাঙ্গতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক, শহীদ পরিবার এবং আন্দোলনের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে তথ্যচিত্রটি সংশোধন ও পরিমার্জন করে শিগগিরই পুনরায় জনসম্মুখে প্রকাশ করা হবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।