জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসামান্য সাফল্য অর্জন করেছে পাবনার ফরিদপুর উপজেলা। এ কার্যক্রমে টানা তৃতীয়বারের মতো প্রথম স্থান অধিকার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলাটি।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসামান্য সাফল্য অর্জন করেছে পাবনার ফরিদপুর উপজেলা। এ কার্যক্রমে টানা তৃতীয়বারের মতো প্রথম স্থান অধিকার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলাটি।
সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর সমন্বিত উদ্যোগের ফলে এ সাফল্য অর্জিত হয়েছে।টানা তিনবার প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে ফরিদপুর উপজেলার প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা এবং নাগরিক সেবা প্রদানে আন্তরিকতার প্রতিফলন ঘটেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। শিশুর জন্মের পর যথাসময়ে জন্মনিবন্ধন এবং মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।টানা তৃতীয়বারের এ সাফল্য ফরিদপুর উপজেলার নাগরিক সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।