ব্রেকিং নিউজ
ধর্মপাশা থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিটে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বর্ষার অজুহাতে অস্থির কাঁচাবাজার: শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে ময়মনসিংহে এনসিপি সমর্থিত এনডিইএ র নতুন কমিটি ঘোষণা যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার
×

ইয়ানূর রহমান - স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮/১০/২০২৫, ২:০৮:৩০ AM

ঘুষের টাকাসহ গ্রেপ্তার বেনাপোলের কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

ঘুষ নেয়ার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেপ্তারের পর এবার তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি সাময়িক বরখাস্ত করেছে। (১৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক পত্রে এ আদেশ দেওয়া হয়।আদেশে বলা হয়েছে, যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুদক কর্তৃক গ্রেপ্তার হয়েছেন, সরকার তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করতে প্রয়োজন ও সমীচিন মনে করে, সেহেতু তাকে সাময়িক বরখাস্ত করা হল।

সাময়িক বরখাস্তকালে শামীমা আখতার খোরপোষ ভাতা পাবেন বলে আইআরডি জানিয়েছেন। গত ৭ অক্টোবর শামীমা আক্তারকে গ্রেপ্তার করে দুদক। ৬ অক্টোবর বিকেলে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শামীমাকে গ্রেপ্তার করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় ৭ অক্টোবর সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।উপপরিচালক সালাহউদ্দীন বলেন, যারা এই ঘুষের টাকার পেছনে রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা।