ব্রেকিং নিউজ
ধর্মপাশা থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিটে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বর্ষার অজুহাতে অস্থির কাঁচাবাজার: শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে ময়মনসিংহে এনসিপি সমর্থিত এনডিইএ র নতুন কমিটি ঘোষণা যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯/৩/২০২৪, ৪:৫৩:০৬ PM

ঘণ্টায় ৮০ কি.মি বেগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

দেশের টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার বিকেলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশের টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার বিকেলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টিপাতের প্রবণতা আরও তিনদিন থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়বে।বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার (২০ মার্চ) সকাল পর্যন্ত খুলনা বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া রাঙ্গামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুন্ড অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।