ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে মোঃ আসাদুল ইসলাম-কে আহ্বায়ক এবং মোঃ শাহিন আলম-কে সদস্য সচিব করা হয়েছে। মোঃ সজিব মিয়া দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আসাদুজ্জামান, মোঃ শামসুল ইসলাম (ইমন) ও আতিক।সংগঠন সূত্রে জানা যায়, ২১ আগস্ট ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির এবং সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেনের সুপারিশে কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন লাভ করে।
নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি কিশোরগঞ্জ জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং পেশাগত সমস্যা ও বৈষম্য নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এনডিইএ। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের মাধ্যমে কিশোরগঞ্জে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।