ব্রেকিং নিউজ
বাড়ির গেটের সামনে ওত পেতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র কালিয়াকৈরে একই কোম্পানির দুই বাসে আগুন, সন্ধ্যার ঘটনায় মালিক আটক নতুন ই-পাসপোর্ট করতে চান? আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জানুন একনজরে শেখ হাসিনার পাসপোর্ট এনআইডি আবেদনের খবর নিয়ে তোলপাড়, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে মাদক ও গরু চুরি প্রতিরোধে তিন ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার হাসিনার পাসপোর্ট এনআইডির আবেদন নিয়ে তোলপাড়, রয়টার্সের খবর সরাসরি নাকচ করল বাংলাদেশ
×

জেলা প্রতিনিধি
প্রকাশ : ৯/১১/২০২৬, ৯:৫০:৩১ PM

কালিয়াকৈরে একই কোম্পানির দুই বাসে আগুন, সন্ধ্যার ঘটনায় মালিক আটক

গাজীপুরের কালিয়াকৈরে একই কোম্পানির দুটি বাসে পৃথক ঘটনায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) ভোরে একটি বাসে আগুন দেওয়ার পর সন্ধ্যায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একই কোম্পানির আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের মালিক আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গাজীপুরের কালিয়াকৈরে একই কোম্পানির দুটি বাসে পৃথক ঘটনায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) ভোরে একটি বাসে আগুন দেওয়ার পর সন্ধ্যায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একই কোম্পানির আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের মালিক আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, মোবাইল ফোনে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।



এর আগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রা এলাকায় একই কোম্পানির আরেকটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে একটি বাসে আগুন দেওয়া হয়েছিল। সন্ধ্যায় আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত ঘটনা কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বাসের মালিককে আটক করা হয়েছে।একই দিনে একই কোম্পানির দুটি বাসে আগুনের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।