ব্রেকিং নিউজ
হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন সুনামগঞ্জে প্রথমবারের মতো আরডিএসএ মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৫২ শিক্ষার্থী কাঁকড়াবুনিয়া রাস মন্দিরের ৫০ বছর পূর্তি, স্মরণিকার মোড়ক উন্মোচন করলেন এমপি আমীর এজাজ খান বারহাট্টায় ১ হাজার ৫০ কৃষকের মুখে হাসি, বিনামূল্যে পেলেন সরিষার বীজ ও সার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, দেড় লাখ টাকার মাদকসহ অবৈধ পণ্য জব্দ সুনামগঞ্জে সাংবাদিকদের নতুন সংগঠন, ২৫ সদস্যের সদর প্রেসক্লাব কমিটি গঠন
×

দীপক কুমার সরদার, দাকোপ, খুলনা
প্রকাশ : ২৭/১১/২০২৬, ৫:৩৭:২৯ PM

কাঁকড়াবুনিয়া রাস মন্দিরের ৫০ বছর পূর্তি, স্মরণিকার মোড়ক উন্মোচন করলেন এমপি আমীর এজাজ খান

খুলনার দাকোপ উপজেলার কাঁকড়াবুনিয়া শ্রী শ্রী রাস মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। এ সময় তিনি মন্দির পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন বিতরণ করেন ও ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

খুলনার দাকোপ উপজেলার কাঁকড়াবুনিয়া শ্রী শ্রী রাস মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। এ সময় তিনি মন্দির পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন বিতরণ করেন ও ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। পরে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা সদস্য সচিব দীপক কুমার সরদার, বেনী মাধব বিশ্বাস, শিশির বিশ্বাস পল্টু, সঞ্জয় মহাদার, কামারখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব নুর হোসেন, আব্দুর রাজ্জাক শেখ, আমিনুল ইসলাম বুলবুল, সাত্তার সরদার, সাইদ শেখ, ফেরদৌস সানা, গাজী তরিকুল ইসলাম, রতন রায়, জি এম রুমন ও সাইফুল ইসলাম।



এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক মালা কাজী, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাকলী মন্ডল, শাহাবুদ্দিন গাজী, মিজান ফরাজী, হারুন গাজী, রফিকুল ইসলাম শেখ, হাইদুল ইসলাম, শেখ ফারুক, রসুল সানি ও সিরাজুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানে মন্দিরের ৫০ বছরের ঐতিহ্য ও ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডের স্মৃতি তুলে ধরা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য আমীর এজাজ খান।