ব্রেকিং নিউজ
ধর্মপাশা থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিটে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বর্ষার অজুহাতে অস্থির কাঁচাবাজার: শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে ময়মনসিংহে এনসিপি সমর্থিত এনডিইএ র নতুন কমিটি ঘোষণা যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০/১২/২০২৩, ১:২৫:২৭ PM

আগামী রোববার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ

আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।জানা গেছে, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে।

এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। ওইদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

নীতি অনুযায়ী ‘ব্যাংক হলিডে’ তে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয় না।

শেয়ারবাজারের শেয়ারের অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হয় না। তবে রোববার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।