ব্রেকিং নিউজ
বাড়ির গেটের সামনে ওত পেতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র কালিয়াকৈরে একই কোম্পানির দুই বাসে আগুন, সন্ধ্যার ঘটনায় মালিক আটক নতুন ই-পাসপোর্ট করতে চান? আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জানুন একনজরে শেখ হাসিনার পাসপোর্ট এনআইডি আবেদনের খবর নিয়ে তোলপাড়, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে মাদক ও গরু চুরি প্রতিরোধে তিন ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার হাসিনার পাসপোর্ট এনআইডির আবেদন নিয়ে তোলপাড়, রয়টার্সের খবর সরাসরি নাকচ করল বাংলাদেশ
×

খাদেমুল ইসলাম
প্রকাশ : ১৯/৭/২০২১ ৫:৪৫:৫৩ PM

আকাশে হালকা মেঘ জমলেই বিদ্যুৎ উধাও!

কখন বিদ্যুৎ আসবে সে খবর নিয়েও অফিসের কর্তাব্যক্তিদের চলে লুকোচুরি খেলা।

বাগাতিপাড়ার আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ উধাও হয়ে যায়। এরপর কখন বিদ্যুৎ আসবে সে খবর নিয়েও অফিসের কর্তাব্যক্তিদের চলে লুকোচুরি খেলা।

অফিস কর্তাদের ফোন করলে কেউ বলেন, অপেক্ষা করুন; কেউ বলেন, গ্রিট বন্ধ; আবার কেউ বলেন, সাব-স্টেশনে কাজ চলছে একটু পরেই পাবেন ইত্যাদি ইত্যাদি।

বিগত কয়েক বছরের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। বাগাতিপাড়ায় মেঘ-বিদ্যুতের এই লুকোচুরি খেলা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জ্যৈষ্ঠের আম-কাঁঠাল পাকা প্রচার গরমের মধ্যে বাগাতিপাড়ায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনমনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

২৪ ঘণ্টায় ৮ থেকে ১০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করায় বিনষ্ট হচ্ছে টেলিভিশন, ফ্যান, ফ্রিজসহ, ঘরের ইলেকট্রনিক্স মালামাল। নিদারুণ কষ্ট সহ্য করে হাসপাতালের বিছানায় ছটফট করছেন রোগীরা। শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারছে না। অফিস-আদালতের নিত্যনৈমিত্তিক কাজে বিঘœন ঘটছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে মিল-কারখানায়ও সৃষ্টি হয়েছে নানা ধরনের জটিলতা।

ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়েছে। বছরের শুরুতে বিদ্যুতের খাম্বা ও তার পরিবর্তন করা হলেও আশানুরূপ কোনো ফল পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত এ সমস্যা সমাধানে উদ্যোগী হয়।

লেখক: গণমাধ্যম ও মানবাধিকার কর্মী