ব্রেকিং নিউজ
অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করার প্রতিবাদে দাকোপ উপজেলা প্রশাসনের মানববন্ধন দাকোপ উপজেলার পানখালীতে এসডিজি গ্রামের উদ্বোধন দালালদের দৌরাত্ম্যে পটুয়াখালীর রাঙ্গাবালী ভূমি অফিসে ভোগান্তির অভিযোগ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর মাগুরায় সাকিবের বাড়িতে হামলার অভিযোগ, তদন্তে পুলিশ জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র ঘিরে বিতর্ক, হট্টগোলের পর দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের
×

দীপক কুমার সরদার, দাকোপ, খুলনা
প্রকাশ : ১২/৮/২০২৬, ৪:৩০:১৭ AM

অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করার প্রতিবাদে দাকোপ উপজেলা প্রশাসনের মানববন্ধন

খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে ফরাজীপাড়ায় ৫-৬ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে ফরাজীপাড়ায় ৫-৬ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১১ আগস্ট (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় দাকোপ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু, সহকারী কমিশনার (ভূমি) সেবগাতুল্যাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, মৎস্য কর্মকর্তা আবুবক্কার সিদ্দিক, পশুসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন প্রমুখ।


মানববন্ধনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।উল্লেখ্য, ১০ আগস্ট সন্ধ্যার পর খুলনা সদর থানাধীন ফরাজীপাড়া এলাকার আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসের ভাষ্য অনুযায়ী, আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার সময় হঠাৎ ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে আঘাত করে তাকে জখম করে।

তিনি চিৎকার করলে আশপাশের স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অনিন্দ্য কুমার দাসকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সরকারি একজন কর্মকর্তার ওপর এ ধরনের অতর্কিত হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।